উত্তরদিনাজপুর

দক্ষিণ দিনাজপুরের পর এবার উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে মুকুল রায়

মন্ত্রী উন্নয়ন উন্নয়ন বলছেন, এতই যখন উন্নয়ন তালে ভোটে লড়তে ভয় পাচ্ছে কেন তৃনমূল সরকার। বাংলায় এখন চলছে কসমেটিক্স উন্নয়ন- শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপি সমর্থিত পার্থীদের হয়ে প্রচারে এসে এভাবেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়।

        শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের কুনোর হাট খোলার এক ময়দানে বিজেপি প্রার্থীদের হয়ে এদিন এক জনসভা করেন মুকুল রায়। এদিন বিজেপি নেতা মুকুর রায় ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করে বলেন, বিগত দিনে এই রাজ্যে নির্বাচন হয়েছে, কিন্তু এই ধরনের নির্বাচন আগে হয়নি। গনতন্ত্রকে হত্যা করছে তৃণমূল সরকার। যা পঞ্চায়েত নির্বাচনে করে দেখিয়েছে তৃনমূল, বিজেপি পার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি। এখানেই গনতন্ত্রের অধিকার হরন করেছে তৃণমূল। ২০১১ সালে বাম চোরদের তারাতে গিয়ে ডাকাত আনা হয়েছে রাজ্যে। গ্রামের মানুষদের জন্য যেসব প্রকল্প গ্রহণ করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী, আর আমাদের মূখ্যমন্ত্রী সেই সব প্রকল্প গুলি রাজ্যের নাম গ্রামের মানুষদের দিচ্ছেন। শুধু তাই নয় রাজ্যের মূখ্যমন্ত্রী যা বলবেন রাজ্যের সমস্ত মন্ত্রী তাই করবেন। কারন রাজ্যের মন্ত্রীরা এক প্রকার কচ্ছপ। কচ্ছপদের উলটে রাখলে কিছু করার নাই, সোজা করে দিলে হাটা শুরু করে তেমনি অবস্থা আমাদের রাজ্যের মন্ত্রীদেরও। রাজ্যে সারদা, নারদা, রোজভ্যালী এই সব চিট ফান্ড গুলির টাকা আত্মসাৎ করেছে রাজ্যের বহু নেতা। সেই কারনে সিবিআই-কে দিয়ে তদন্ত করাতে ভয় পাচ্ছে রাজ্য সরকার। 

         এদিনের এই সভায় এই বিজেপি নেতা বলেন, বদলা নয় বদল চাই - এই স্লোগান তুলে ২০১১ সালে কংগ্রেসের সাথে জোট করে তৃনমূল কংগ্রেস রাজ্যে এসেছিল। এবারে পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপির ডাক চল যাই বাংলা বদলাই। এই বার্তা নিয়ে এদিন উত্তর দিনাজপুরে প্রচার শুরু করলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুল রায় মালদা থেকে ইটাহারে একটি পথসভা করার পর কালিয়াগঞ্জে কুনোরের হাট খোলার পাশে একটি সভা করেন। এরপর জেলার হেমতাবাদ,কানকি ও চোপড়ায় বিজেপি পার্থীদের সমর্থনে প্রচার করবেন বিজেপি নেতা মুকুল রায় বলে দলীয় সূত্রে খবর। এদিনের প্রচারের কালিয়াগঞ্জে ছিলেন বিজেপি জেলা সভাপতি নির্মল দাম, বেজিপি রাজ্য নেতা প্রদীপ সরকার, বিজেপি মহিলা মোর্চার সহ সভানেতী দোলা মোদক, কালিয়াগঞ্জ বিধানসভা পালক রুপ রায় সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের পার্থীরা। এদিনে কর্মীসভায় সাধারন মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/4LPWe1at_yI